সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিলঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন রাষ্ট্রপতিরবছরে ১২ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ রয়েছে: প্রতিমন্ত্রীরোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিশেষ দূতের বৈঠকএক উপজেলার ইউপিগুলোতে একই দিনে ভোটের পরিকল্পনা ইসিরদেশে মানুষের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রীরানওয়ে থেকে ছিটকে অ্যামাজনের কার্গো বিমানে আগুন, নিহত ৫চলন্ত অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১নিজেদের তৈরি সংকটের দায় ইরানের ওপর চাপাচ্ছে যুক্তরাষ্ট্র: বাঘাইইরান যুদ্ধে নিহত সেনাদের সুবিধা নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে অভিযোগ, আহতদের চিকিৎসা নিয়েও প্রশ্নযথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশা প্রকাশ দীনেশ ত্রিবেদীরপর্নোগ্রাফিতে কর বসিয়ে যুদ্ধের খরচ চালাতে চায় ইউক্রেনদৌলতদিয়ায় স্রোতের টানে ভেসে গেল ফেরি, আতঙ্কে যাত্রী-চালকপুরুষ হওয়ার আশায় স্তন অপারেশন, কয়েক ঘণ্টা পরই যুবতীর মৃত্যুডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪, মামলা ৬১সন্ত্রাসবিরোধী মামলায় সেই সিফাত সিফাতের জামিন নামঞ্জুর

শুরু হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত

শুরু হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত
শুরু হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৭, ২০২৬ ০১:৪১ অপরাহ্ন

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। সেপ্টেম্বর আবেদন করা গ্রাহকদের সোমবার ( সেপ্টেম্বর) থেকে টাকা দেয়া হচ্ছে। পরবর্তী সময়ে আবেদন করা গ্রাহকদের নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

গ্রাহকদের চাহিদা অনুযায়ী শাখাগুলোতে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু গ্রাহককে নির্ধারিত সময়ের আগেও টাকা তোলার সুযোগ দেয়া হচ্ছে।

নয়াপল্টন শাখায় টাকা তুলতে আসা এক নারী গ্রাহক জানান, তিনি সেপ্টেম্বর আবেদন করেছিলেন। সন্তান অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে ২০ হাজার টাকা প্রয়োজন হলে শাখা ব্যবস্থাপককে বিষয়টি জানান। পরে তাকে ওই টাকা তোলার অনুমতি দেয়া হয়।

ব্যাংকের এক কর্মকর্তা জানান, টাকা ফেরত দেয়ার আগে গ্রাহকদের ঋণসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একীভূত পাঁচ ব্যাংকের কোনো ব্যাংকে সংশ্লিষ্ট গ্রাহকের খেলাপি ঋণ রয়েছে কি না, তা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, খেলাপি ঋণ না থাকলে নিয়ম অনুযায়ী গ্রাহকরা টাকা তুলতে পারবেন। পুরো কার্যক্রম বাংলাদেশ ব্যাংক তদারকি করছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।