বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ফোল্ডেবল আইফোন ‘Duo’ আনলো অ্যাপল, দাম শুরু ১,৯৯৯ ডলারঅনিয়মের অভিযোগে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদসার সরবরাহে নজরদারি, ৬৪ জেলায় মনিটরিং সেলএসএসসি ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩ হাজারের বেশিসিরিয়ার ইদলিবে একের পর এক বিস্ফোরণ, নিহত ১৪ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর'জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য'পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা বাংলাদেশেরব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবিরস্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: মীর শাহে আলমআওয়ামী লীগ প্রসঙ্গে মীর শাহে আলম: বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেনরাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পেরইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা, শেষ কবে?ইরানকে হুতিদের হামলা থামানোর কড়া বার্তা পাকিস্তানেরগাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ পরিবারের ৪ সদস্য নিহতসৌদির জন্য বড় ধাক্কা, লোহিত সাগরে আধিপত্যের পথে হুতিরাএমবাপ্পেকে পেছনে ফেলে ইয়ামালের নতুন কীর্তিমহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুনবগুড়ায় বাস তল্লাশিতে ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার ডিবিরড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ গেলো মামুনেরইকোর্টের পূর্ণাঙ্গ রায়: সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্টে গোয়েন্দা ক্লিয়ারেন্স অবৈধফোল্ডেবল আইফোন ডুও: কী থাকছে, সুবিধা-অসুবিধা কতটা?

ফেনীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী: জনপ্রশাসন উপদেষ্টা

ফেনীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী
ফেনীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী: জনপ্রশাসন উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ০৫:৩৮ অপরাহ্ন

ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৭ সেপ্টেম্বর তাদের সম্মানি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানি দিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রথম বছরে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জনকে এ সুবিধার আওতায় আনা হবে। আগামী চার বছরে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে।

তিনি জানান, সম্মানি ভাতা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারের মাধ্যমে জি-টু-পি পদ্ধতিতে ভাতা দেয়া হবে।

মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও ইনপুটের কাজ শেষ হলে আগামী মাসের প্রথমার্ধে সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপের সম্মানি পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।