জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার। সাধারণ সম্পাদক হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংগঠনটির প্রথম কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি হয়েছেন হাসিব আল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম এবং সাংগঠনিক সম্পাদক মো. জহির রায়হান।
কাউন্সিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না এবং বিএনপি সরকার কথা দিয়ে কথা রাখছে না। গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেন, সরকার সংস্কার থেকে সরে গেছে। তিনি পিএসসিতে ভাইভার নম্বর বাড়িয়ে দলীয় লোকদের নিয়োগের সুযোগ তৈরির অভিযোগ তুলে বর্তমান ব্যবস্থাকে ‘ভাইভা কোটা’ হিসেবে আখ্যা দেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।