বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
হোয়াটসঅ্যাপে ‘নো’ লিখলেই ব্যাংকের টাকা খোয়া যাওয়ার শঙ্কারাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষে মিরপুরপে স্কেলের বেতন মেটাতে ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকারজাপানে করমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের ৭,৩৭৯ পণ্য, ৫ খাতে বিনিয়োগ চায় ঢাকাপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আলোচনাইউনিক্লোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীরপ্রধানমন্ত্রীর সঙ্গে জেটরো প্রেসিডেন্টের বৈঠক, জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বানআট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রামালয়েশিয়াগামী কর্মীদের জন্য নতুন নির্দেশনা, ৩১ অক্টোবর থেকে মেডিকেল পরীক্ষাকুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশআইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিতগুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীসাইবার হামলার শঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভারবিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন করেছিল আওয়ামী লীগ: রিজভীনাগরিক না হয়েও ভোট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নেবেন না নেতানিয়াহুস্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, ফের নির্বাচনের শঙ্কামাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরে গুলি করে হত্যাশেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিতগুলিস্তান-সদরঘাট সড়কে হকার বসালেই গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসকঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতজয়পুরহাটে নিরাপদ সড়ক দিবসে রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিতঈশ্বরদীতে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তার ১মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

জাপানে করমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের ৭,৩৭৯ পণ্য, ৫ খাতে বিনিয়োগ চায় ঢাকা

জাপানে করমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের ৭,৩৭৯ পণ্য, ৫ খাতে বিনিয়োগ চায় ঢাকা
জাপানে করমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের ৭,৩৭৯ পণ্য, ৫ খাতে বিনিয়োগ চায় ঢাকা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৮, ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। খাতগুলো হলো গাড়ি উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা, রেল ও লজিস্টিকস এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ।

বুধবার (২৮ অক্টোবর) টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) আয়োজনে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক চুক্তি অনুযায়ী বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানে করমুক্ত সুবিধা পাবে। অন্যদিকে, স্টিল, গাড়ির যন্ত্রাংশ ও বৈদ্যুতিক পণ্যের মতো জাপানি পণ্য বাংলাদেশে অগ্রাধিকারমূলক সুবিধা পাবে।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩৫০টি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। তবে দেশটিতে জাপানের প্রত্যক্ষ বিনিয়োগ এখনো ৫০ কোটি ডলারের নিচে। গত অর্থবছরে জাপানে বাংলাদেশের রপ্তানি ছিল ১৩৬ কোটি ডলার, বিপরীতে আমদানি হয়েছে ২১৬ কোটি ডলারের পণ্য।

জাপানি বিনিয়োগকারীদের জ্বালানি সরবরাহ, অবকাঠামো, শুল্ক ছাড় ও করব্যবস্থা নিয়ে উদ্বেগ দূর করতে সরকার কাজ করছে বলেও জানান তারেক রহমান। ২০২৯ সালের মধ্যে বাংলাদেশে গাড়ি উৎপাদন শুরুর লক্ষ্যে টয়োটার পরিকল্পনাকে স্বাগত জানিয়ে এ উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে আগামী ৩০ থেকে ৫০ বছরের জন্য বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !