গুম, বিচারবহির্ভূত হত্যা ও পুলিশ হেফাজতে মৃত্যু—কোনোটিই সরকার চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এদিন গত ১৭ বছরে গুমের শিকার হয়ে এখনো ফিরে না আসা ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা। বৈঠকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং দেশে গুমের সংস্কৃতি চিরতরে বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গুমের অভিযোগ ওঠা মিরাজ শেখের বিষয়ে সরকারের তদন্তের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও স্বাধীন তদন্তের আহ্বান জানান তিনি।
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বক্তব্যটি অসতর্কতাবশত ভুল ছিল। এ ধরনের শব্দচয়ন ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।