দেশের আট বিভাগে আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (২৮ অক্টোবর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে অন্ধ্র প্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমে দুর্বল হতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কয়েকটি জেলাসহ ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
বৃহস্পতিবার রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং শুক্রবার এসব বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার রংপুর, রাজশাহীসহ কয়েকটি এলাকায় এবং রোববার খুলনা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী কয়েক দিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পাঁচ দিন পর সারাদেশে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।