বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
হোয়াটসঅ্যাপে ‘নো’ লিখলেই ব্যাংকের টাকা খোয়া যাওয়ার শঙ্কারাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষে মিরপুরপে স্কেলের বেতন মেটাতে ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকারজাপানে করমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের ৭,৩৭৯ পণ্য, ৫ খাতে বিনিয়োগ চায় ঢাকাপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আলোচনাইউনিক্লোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীরপ্রধানমন্ত্রীর সঙ্গে জেটরো প্রেসিডেন্টের বৈঠক, জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বানআট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রামালয়েশিয়াগামী কর্মীদের জন্য নতুন নির্দেশনা, ৩১ অক্টোবর থেকে মেডিকেল পরীক্ষাকুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশআইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিতগুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীসাইবার হামলার শঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভারবিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন করেছিল আওয়ামী লীগ: রিজভীনাগরিক না হয়েও ভোট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নেবেন না নেতানিয়াহুস্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, ফের নির্বাচনের শঙ্কামাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরে গুলি করে হত্যাশেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিতগুলিস্তান-সদরঘাট সড়কে হকার বসালেই গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসকঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতজয়পুরহাটে নিরাপদ সড়ক দিবসে রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিতঈশ্বরদীতে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তার ১মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

গুলিস্তান-সদরঘাট সড়কে হকার বসালেই গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক

গুলিস্তান-সদরঘাট সড়কে হকার বসালেই গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক
গুলিস্তান-সদরঘাট সড়কে হকার বসালেই গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৮, ২০২৬ ০৪:২২ অপরাহ্ন

গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়ক হকারমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। নির্ধারিত স্থানের বাইরে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রশাসক জানান, হকারদের জন্য নির্দিষ্ট ফুটপাত, নৈশকালীন ও হলিডে মার্কেট নির্ধারণ করা হয়েছে। এসব স্থান ছাড়া অন্য কোথাও দোকান বসানো যাবে না।

উচ্ছেদের পর আবারও ফুটপাত দখল করায় ক্ষোভ প্রকাশ করে আবদুস সালাম বলেন, হকারদের সতর্ক করার পাশাপাশি তাঁদের সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। এরপরও দখল অব্যাহত থাকায় এখন কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে ডিএসসিসি। এ সময় ভারী যন্ত্রপাতি দিয়ে অবৈধ অবকাঠামো ভাঙার পাশাপাশি ফুটপাত দখল করে রাখা মালামাল জব্দ করা হয়।

ডিএসসিসির চার নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী ও ছয় প্লাটুন পুলিশ এ অভিযানে অংশ নেন। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।