কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্যাব আয়োজিত এক গণসংলাপে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, শতভাগ বিদ্যুতের কথা বলা হলেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। দরিদ্র পরিবারগুলোর অনেকে ভাগাভাগি করে বিদ্যুৎ ব্যবহার করায় শুধু বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যান দিয়ে দারিদ্র্য নিরূপণ করা কঠিন।
তিনি আরও বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে বিদ্যুৎ উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে। জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস অনুসন্ধানের পাশাপাশি বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।