বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
হোয়াটসঅ্যাপে ‘নো’ লিখলেই ব্যাংকের টাকা খোয়া যাওয়ার শঙ্কারাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষে মিরপুরপে স্কেলের বেতন মেটাতে ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকারজাপানে করমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের ৭,৩৭৯ পণ্য, ৫ খাতে বিনিয়োগ চায় ঢাকাপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আলোচনাইউনিক্লোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীরপ্রধানমন্ত্রীর সঙ্গে জেটরো প্রেসিডেন্টের বৈঠক, জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বানআট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রামালয়েশিয়াগামী কর্মীদের জন্য নতুন নির্দেশনা, ৩১ অক্টোবর থেকে মেডিকেল পরীক্ষাকুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশআইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিতগুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীসাইবার হামলার শঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভারবিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন করেছিল আওয়ামী লীগ: রিজভীনাগরিক না হয়েও ভোট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নেবেন না নেতানিয়াহুস্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, ফের নির্বাচনের শঙ্কামাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরে গুলি করে হত্যাশেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিতগুলিস্তান-সদরঘাট সড়কে হকার বসালেই গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসকঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতজয়পুরহাটে নিরাপদ সড়ক দিবসে রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিতঈশ্বরদীতে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তার ১মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

পে স্কেলের বেতন মেটাতে ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

পে স্কেলের বেতন মেটাতে ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
পে স্কেলের বেতন মেটাতে ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৮, ২০২৬ ০৩:০২ অপরাহ্ন

নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। এ জন্য ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম ডেকেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবর মাসে ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ইতোমধ্যে ৫৫ হাজার ৩০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। নতুন নিলামের অর্থ যুক্ত হলে এ মাসে ঋণের পরিমাণ দাঁড়াবে ৬০ হাজার ৩০০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ১ নভেম্বর নতুন পে স্কেল অনুযায়ী বেতন পরিশোধে বাড়তি অর্থের প্রয়োজন হওয়ায় এ উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে, সরকারের ঋণের চাহিদা বাড়ায় ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার ৫ অক্টোবরের ৮ দশমিক ১৩ শতাংশ থেকে বেড়ে ২৬ অক্টোবর ৮ দশমিক ৫৫ শতাংশ হয়েছে।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ২৫ হাজার ৪৯১ কোটি টাকা। রাজস্ব আদায় কম হওয়ায় ব্যাংকঋণের ওপর সরকারের নির্ভরতা বাড়ছে। নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় আরও প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা বাড়তে পারে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !