বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
হোয়াটসঅ্যাপে ‘নো’ লিখলেই ব্যাংকের টাকা খোয়া যাওয়ার শঙ্কারাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষে মিরপুরপে স্কেলের বেতন মেটাতে ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকারজাপানে করমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের ৭,৩৭৯ পণ্য, ৫ খাতে বিনিয়োগ চায় ঢাকাপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আলোচনাইউনিক্লোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীরপ্রধানমন্ত্রীর সঙ্গে জেটরো প্রেসিডেন্টের বৈঠক, জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বানআট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রামালয়েশিয়াগামী কর্মীদের জন্য নতুন নির্দেশনা, ৩১ অক্টোবর থেকে মেডিকেল পরীক্ষাকুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশআইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিতগুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীসাইবার হামলার শঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভারবিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন করেছিল আওয়ামী লীগ: রিজভীনাগরিক না হয়েও ভোট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নেবেন না নেতানিয়াহুস্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, ফের নির্বাচনের শঙ্কামাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরে গুলি করে হত্যাশেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিতগুলিস্তান-সদরঘাট সড়কে হকার বসালেই গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসকঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতজয়পুরহাটে নিরাপদ সড়ক দিবসে রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিতঈশ্বরদীতে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তার ১মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৮, ২০২৬ ০৪:৩০ অপরাহ্ন

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইলিয়াস সাহা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।

অনুষ্ঠানের শুরুতে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন জনস্বাস্থ্য প্রকৌশলী ইলিয়াস সাহা সারোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আল-আমীন বলেন, খাবারের আগে, টয়লেট ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমে। শিশুদের ছোটবেলা থেকেই এ অভ্যাসে অভ্যস্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রজব আলী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেরপুর প্রতিনিধি

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।