সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মূল পরিকল্পনাকারী শাহরিয়ার গ্রেপ্তারসালমানের স্টুডিও ভাঙচুরে ভাষানটেক যুবলীগ নেতা গ্রেপ্তারমাদকমুক্ত ক্যাম্পাসের লক্ষ্যে ববির ২৫ বিভাগে ক্রীড়া সামগ্রী বিতরণ ছাত্রদল নেতারসংবিধান সংশোধন বিল জানুয়ারিতে, পাস হলেই হবে গণভোটডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম, ছাড় না দেয়ার হুঁশিয়ারি মাহদীরসালমানের অভিযোগ, ‘বিএনপি চাঁদাবাজ দল’; যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, ‘দখল করতে দেয়া হবে না’: আসিফ মাহমুদহাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪১চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রাথমিকের প্রার্থীরাঅপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমৌলিক সংবিধান সংশোধনে জনগণের ভোট নেয়ার সিদ্ধান্তসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, জামায়াত আমির বললেন ‘এর শেষ হবে একদিন’ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ; চলছে উদ্ধার অভিযানখামেনিকে হত্যা নিয়ে রাশিয়ার কড়া বার্তাভারতে ৬ এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে ২০০ মার্কিন সেনাআকাশ ঢাকল আগ্নেয় ছাই, বন্ধ সিসিলির কাতানিয়া বিমানবন্দরভারী বৃষ্টি ও ঝড়ে ভারতের উত্তরপ্রদেশে প্রাণহানি ৫৬অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত পরিবর্তনে ব্রাজিলের সম্ভাব্য একাদশজয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমীনের মনোনয়নপত্র জমাশেরপুর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দসশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাটবগুড়ায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যার অভিযোগলক্ষ্মীপুরে বিএনপিসহ বিভিন্ন দলের অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদানফের কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ২৫৪বিশ্ব পর্যটন দিবস আজ, এআই-ডিজিটাল রূপান্তরে গুরুত্ব

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে নরইস্টার, বন্যা-বিদ্যুৎ বিপর্যয়

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে নরইস্টার, বন্যা-বিদ্যুৎ বিপর্যয়
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে নরইস্টার, বন্যা-বিদ্যুৎ বিপর্যয়
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। নিউইয়র্ক, নিউ জার্সি, বোস্টনসহ বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও উপকূলীয় বন্যায় জনজীবন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বিপজ্জনক বন্যা, উচ্চ ঢেউ ও শক্তিশালী বাতাসের আশঙ্কা রয়েছে। পূর্ণিমার কারণে জোয়ারের উচ্চতা বেড়ে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বোস্টনেও উপকূলীয় বন্যা ও উচ্চ বাতাসের সতর্কতা জারি রয়েছে।

ঝড়ে উত্তর-পূর্বাঞ্চলে প্রায় এক লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। নিউ জার্সির কয়েকটি এলাকায় রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। একই সঙ্গে বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। শত শত ফ্লাইট বাতিল ও বিপুলসংখ্যক ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ঝড়ের কারণে বিনোদন ও ক্রীড়া আয়োজনও বাতিল করা হয়েছে। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ বাতিল করা হয়েছে। আয়োজকদের মতে, ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে দর্শক, শিল্পী ও কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে বোস্টন এলাকার এড শিরানের নির্ধারিত কনসার্টসহ আরও কয়েকটি অনুষ্ঠানও আবহাওয়ার কারণে বাতিল হয়েছে। ক্রীড়া আয়োজনেও এর প্রভাব পড়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানো বা হেঁটে চলাচল না করতে সতর্ক করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষও বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।