‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আল মামুন মিয়া পর্যটন খাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জয়পুরহাটের দর্শনীয় স্থানগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রচারের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।