রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (২৭ সেপ্টেম্বর) নেতাকর্মীদের নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, মা ও শিশুদের চিকিৎসা, টিকাদানসহ গুরুত্বপূর্ণ সেবা দেয়া প্রতিষ্ঠানটিতে ওষুধ, টিকা, ইনজেকশন ও চিকিৎসা সরঞ্জাম লুট করা হয়েছে।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, ঘটনার সঙ্গে বিএনপির এক এমপি, সিটি করপোরেশনের প্রশাসক ও স্থানীয় পুলিশের সদস্যদের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি এটিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ‘সংগঠিত অপরাধ’ ও ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটতরাজ’ বলে দাবি করেন।
তিনি বলেন, ‘রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না। ধ্বংসস্তূপের মধ্যেই মা ও শিশুদের চিকিৎসা দেবেন স্বাস্থ্যকর্মীরা।’
দ্রুত তদন্ত কমিটি গঠন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ করে দ্রুত সেবা চালুর দাবি জানান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।