সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মূল পরিকল্পনাকারী শাহরিয়ার গ্রেপ্তারসালমানের স্টুডিও ভাঙচুরে ভাষানটেক যুবলীগ নেতা গ্রেপ্তারমাদকমুক্ত ক্যাম্পাসের লক্ষ্যে ববির ২৫ বিভাগে ক্রীড়া সামগ্রী বিতরণ ছাত্রদল নেতারসংবিধান সংশোধন বিল জানুয়ারিতে, পাস হলেই হবে গণভোটডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম, ছাড় না দেয়ার হুঁশিয়ারি মাহদীরসালমানের অভিযোগ, ‘বিএনপি চাঁদাবাজ দল’; যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, ‘দখল করতে দেয়া হবে না’: আসিফ মাহমুদহাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪১চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রাথমিকের প্রার্থীরাঅপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমৌলিক সংবিধান সংশোধনে জনগণের ভোট নেয়ার সিদ্ধান্তসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, জামায়াত আমির বললেন ‘এর শেষ হবে একদিন’ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ; চলছে উদ্ধার অভিযানখামেনিকে হত্যা নিয়ে রাশিয়ার কড়া বার্তাভারতে ৬ এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে ২০০ মার্কিন সেনাআকাশ ঢাকল আগ্নেয় ছাই, বন্ধ সিসিলির কাতানিয়া বিমানবন্দরভারী বৃষ্টি ও ঝড়ে ভারতের উত্তরপ্রদেশে প্রাণহানি ৫৬অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত পরিবর্তনে ব্রাজিলের সম্ভাব্য একাদশজয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমীনের মনোনয়নপত্র জমাশেরপুর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দসশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাটবগুড়ায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যার অভিযোগলক্ষ্মীপুরে বিএনপিসহ বিভিন্ন দলের অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদানফের কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ২৫৪বিশ্ব পর্যটন দিবস আজ, এআই-ডিজিটাল রূপান্তরে গুরুত্ব

সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মূল পরিকল্পনাকারী শাহরিয়ার গ্রেপ্তার

সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মূল পরিকল্পনাকারী শাহরিয়ার গ্রেপ্তার
সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মূল পরিকল্পনাকারী শাহরিয়ার গ্রেপ্তার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৭, ২০২৬ ০৭:০০ অপরাহ্ন

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহরিয়ার নামে একজনকে মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বেইলি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিউ গিনি প্রপার্টিজ ও স্থানীয় অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের দাবি, শাহরিয়ার এ ঘটনায় করা মামলার এক নম্বর আসামি।

এর আগে শনিবার রাতে কয়েকটি গাড়িতে করে লোকজন গিয়ে নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ সময় সালমানের স্টুডিওও ক্ষতিগ্রস্ত হয়। সালমান দাবি করেছিলেন, হামলাকারীদের লক্ষ্য ছিল জমির মালিক এবং সেখানে চাঁদা দাবির বিষয় থাকতে পারে। তবে পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে সালমানের স্টুডিওকে আলাদাভাবে লক্ষ্য করার তথ্য পাওয়া যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে নিউ গিনি প্রপার্টিজ ও এক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষের মধ্যে বিরোধের তথ্য পাওয়া গেছে। তার ভাষ্য অনুযায়ী, ওই বিরোধের জেরেই রাতে একদল লোক জমি দখলের চেষ্টা করে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।