অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে একাদশে সাত পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। রোববার (২৭ সেপ্টেম্বর) অনুশীলনে ৪-৩-৩ ফরমেশনে দলকে খেলান তিনি।
গেলো শুক্রবার টাউনসভিলে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ওই ম্যাচের পর পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন আনচেলত্তি।
রোববারের অনুশীলনে সম্ভাব্য একাদশে ছিলেন ওতাভিও; ভান্দেরসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়র; দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বোনতেম্পো; রায়ান, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
আগের ম্যাচের একাদশ থেকে দানিলো, ব্রুনো গিমারায়েস, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র জায়গা ধরে রেখেছেন। তবে রাফিনিয়াকে এবার সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানোর পরীক্ষা করেছেন আনচেলত্তি। বার্সেলোনার হয়ে চলতি সময়ে আট ম্যাচে ১৪ গোল করেছেন এই ফরোয়ার্ড।
গোলরক্ষক নিয়েও এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সোমবার আরও একটি অনুশীলনের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ নির্ধারণ করা হবে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে মুখোমুখি হবে দুই দল।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।