শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
রোববার (২৭ সেপ্টেম্বর) শেরপুর সীমান্তের বালিঝুড়ি রেঞ্জের ডুমুরতলা এলাকায় এ অভিযান চালায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল সেখানে বিশেষ অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা অভিনব কায়দায় ভারতীয় সাবান পাচারের চেষ্টা করছিল। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জনসন বেবি সাবান জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।