আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। ‘ডিজিটাল এজেন্ডা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডিজাইন ট্যুরিজম’ প্রতিপাদ্যে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে। এবারের আয়োজনের মূল আলোচনায় রয়েছে পর্যটন খাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।
দিবসটি উপলক্ষে বাংলাদেশেও নেয়া হয়েছে সপ্তাহব্যাপী কর্মসূচি। ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত র্যালি, সাইকেল র্যালি, নগর ভ্রমণ, পর্যটনসংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়, প্রদর্শনী ও এআই-নির্ভর পর্যটন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ ঢাকায় ট্যুরিজম ভবনের সামনে বিশ্ব পর্যটন দিবসের র্যালি অনুষ্ঠিত হবে। এর পর সাইকেল র্যালি ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নগর ভ্রমণের আয়োজন রয়েছে। আগামী ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে হবে মূল অনুষ্ঠান। সেখানে দেশের পর্যটন, সংস্কৃতি, খাবার, হস্তশিল্প ও বিভিন্ন দর্শনীয় স্থান তুলে ধরার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটন অভিজ্ঞতার বিষয়টি উপস্থাপন করা হবে।
এ বছর প্রথমবারের মতো ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’ দেয়ারও উদ্যোগ নেয়া হয়েছে। পর্যটন খাতের টেকসই উন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি বিভাগে এ পুরস্কার দেয়া হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।