সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শাহ আলম অনিক স্টুডিও ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন। তার বাবার নাম আবু সাঈদ। গ্রামের বাড়ি নরসিংদীতে হলেও তিনি মিরপুরের পর্বত সেনপাড়া এলাকায় বসবাস করতেন।
এর আগে শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই মোতাহার হোসেন খান সুফলকে গ্রেপ্তার করা হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।