শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, রাজশাহীতে যুবক গ্রেপ্তাররাস্তার পাশে পিঠা বিক্রিতেও লাগবে নিবন্ধনঢাকা-দাম্মাম ফ্লাইট চালু, জেদ্দায়ও বাড়ছে ফ্লাইটআগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকারবুকে তীব্র ব্যথা নিয়ে সিসিইউতে স্থানীয় সরকারমন্ত্রীদাম্মাম বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশি সুস্থসাত ইসলামী দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শ দিয়েছিলেন: ইশরাকসাইবার নিরাপত্তা আইন সংশোধনে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে: তথ্যমন্ত্রীদাম্মাম বিমানবন্দরে ফের হুতি হামলা, নিহত ১ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের ‘স্টুপিড’ মন্তব্য, ক্ষুব্ধ মাখোঁবাংলাদেশিসহ ২০ দেশের ৭২১ নাগরিককে ফেরত পাঠাল কম্বোডিয়াপরিবারসহ সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে নির্দেশপারস্য উপসাগরে ৪ জাহাজে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিইরানের হামলার নিন্দা, গাজায় যুদ্ধবিরতি চায় কাতার-ফ্রান্সলক্ষ্মীপুরে ১ হাজার ৩২০ পিস ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার, বাবা পলাতকসাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলিআইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়ে ১২৩তম বাংলাদেশশীতের দিনে পারফিউম ব্যবহারে বদল, সুগন্ধ দীর্ঘস্থায়ী রাখতে যা করবেন

শেরপুরের শ্রীবরদীতে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শেরপুরের শ্রীবরদীতে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২২, ২০২৬ ০৬:৫৭ অপরাহ্ন

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া বাজার সংলগ্ন ব্রীজের নিচে  খালের পানিতে ভাসমান একটি প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার সংলগ্ন একটি ব্রিজের নিচের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে খালের পানিতে নীল রঙের একটি প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখেন এলাকাবাসী। ড্রামটি নিয়ে সন্দেহ হলে তাঁরা গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুলে ভেতরে এক নারীর মরদেহ দেখতে পায়।

মরদেহটির গলায় কাপড় পেঁচানো ছিল। এ ছাড়া কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে রয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


মোঃ রমজান আলী 
শেরপুর প্রতিনিধি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।