শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেপ্তারএইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জনএইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা এক মাসের মধ্যেএইচএসসিতে ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থীরএইচএসসিতে এবার জিপিএ-৫ বেশি পেয়েছেন ছেলেরামালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকাঅবশেষে দেশে ফিরল সৌদিতে নিহত ৭ প্রবাসীর মরদেহডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ বরখাস্তকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গে ১১ দলের পথসভা, বক্তব্য রাখেন জামায়াত আমিরপৃথিবীর রহস্যময় ‘হার্টবিট’, প্রতি ২৬ সেকেন্ডে কী ঘটে?নিজের তৈরি এআইয়ের ধাক্কায় ৬০ লাখ কোটি টাকা হারাল গুগলসৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ মদিনায় একের পর এক ড্রোন হামলাহাকিমির হ্যাটট্রিকে লে আর্ভেকে ৫-১ গোলে উড়িয়ে দিল পিএসজিপাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তাশেরপুরে মাইকিং করে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজনঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেনি কেউতাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপতাহসিফ হত্যা মামলা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদনগ্লোবাল মাইগ্রেশনে জিরো কস্ট বাস্তবায়ন সম্ভব তবে চ্যালেঞ্জিং: কে. এম. মোবারক উল্লাহ শিমুল

দাবানলের ধোঁয়ায় ইন্দোনেশিয়ায় এক মাসে ৫ হাজারের বেশি মৃত্যু

দাবানলের ধোঁয়ায় ইন্দোনেশিয়ায় এক মাসে ৫ হাজারের বেশি মৃত্যু
দাবানলের ধোঁয়ায় ইন্দোনেশিয়ায় এক মাসে ৫ হাজারের বেশি মৃত্যু
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ৩০, ২০২৬ ০৫:০২ অপরাহ্ন

দাবানলের ধোঁয়া ও বায়ুদূষণে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে ইন্দোনেশিয়া। শুধু গেল সেপ্টেম্বরে দেশটিতে বায়ুদূষণের কারণে আনুমানিক ৫ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার দূষিত বাতাসে শ্বাস নিতে হয়েছে প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষকে।

হেলসিংকিভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বা সিআরইএর এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী দাবানলের ধোঁয়ায় সৃষ্ট দূষণে মারা গেছেন প্রায় ৩ হাজার ৫৬০ জন। এ ছাড়া শিল্পকারখানা। যানবাহন ও বর্জ্য পোড়ানোর দূষণে প্রাণ গেছে আরও ১ হাজার ৭৫০ জনের।

গবেষণায় দেখা গেছে সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় পিএম ২.৫ দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার তুলনায় সাত গুণেরও বেশি ছিল। বোর্নিওর কালিমান্তান অঞ্চলে এই মাত্রা ছিল ২৪ গুণ।

এদিকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ায় ১৯ লাখ হেক্টরের বেশি বন ও ভূমি দাবানলে পুড়ে গেছে। ধোঁয়ায় প্রতিবেশী মালয়েশিয়া। সিঙ্গাপুর ও ফিলিপাইনেও বায়ুদূষণ বেড়েছে।

তবে গবেষণায় উঠে আসা মৃত্যুর পরিসংখ্যান ইন্দোনেশিয়া সরকার এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার বা প্রত্যাখ্যান করেনি।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।