শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেপ্তারএইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জনএইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা এক মাসের মধ্যেএইচএসসিতে ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থীরএইচএসসিতে এবার জিপিএ-৫ বেশি পেয়েছেন ছেলেরামালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকাঅবশেষে দেশে ফিরল সৌদিতে নিহত ৭ প্রবাসীর মরদেহডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ বরখাস্তকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গে ১১ দলের পথসভা, বক্তব্য রাখেন জামায়াত আমিরপৃথিবীর রহস্যময় ‘হার্টবিট’, প্রতি ২৬ সেকেন্ডে কী ঘটে?নিজের তৈরি এআইয়ের ধাক্কায় ৬০ লাখ কোটি টাকা হারাল গুগলসৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ মদিনায় একের পর এক ড্রোন হামলাহাকিমির হ্যাটট্রিকে লে আর্ভেকে ৫-১ গোলে উড়িয়ে দিল পিএসজিপাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তাশেরপুরে মাইকিং করে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজনঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেনি কেউতাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপতাহসিফ হত্যা মামলা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদনগ্লোবাল মাইগ্রেশনে জিরো কস্ট বাস্তবায়ন সম্ভব তবে চ্যালেঞ্জিং: কে. এম. মোবারক উল্লাহ শিমুল

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ মদিনায় একের পর এক ড্রোন হামলা

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ মদিনায় একের পর এক ড্রোন হামলা
সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ মদিনায় একের পর এক ড্রোন হামলা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ৩১, ২০২৬ ০১:১১ অপরাহ্ন

সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ধর্মীয় অঞ্চল লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার পর দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শুক্রবার (৩০ অক্টোবর) মদিনা অঞ্চলের আকাশেও হুথিদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জোটটি।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের উত্তেজনার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি জোট। অন্যদিকে, রাজধানী সানাসহ দেশটির বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে হুথিরা।

সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি জোট ও হুথিদের মধ্যকার সংঘাতও নতুন করে তীব্র হয়ে উঠছে।

সৌদি আরবের পূর্বাঞ্চল দেশটির অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এই অঞ্চলে দেশটির অধিকাংশ তেল ও গ্যাসের মজুত রয়েছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর প্রধান কার্যালয়ও সেখানে অবস্থিত। ফলে ধারাবাহিক ড্রোন হামলায় জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গেলো কয়েক সপ্তাহে পূর্বাঞ্চলে একাধিক হামলার ঘটনা ঘটেছে। চলতি অক্টোবরের শুরুতে এক হামলায় সৌদি আরামকোর প্রধান কার্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর প্রকাশিত হয়।

এদিকে, মদিনার আকাশে ড্রোন ধ্বংসের দাবি করলেও ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। ইসলামের অন্যতম পবিত্র নগরী মদিনায় প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান যান। সেখানে ড্রোন শনাক্ত ও ধ্বংসের ঘটনায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।