শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেপ্তারএইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জনএইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা এক মাসের মধ্যেএইচএসসিতে ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থীরএইচএসসিতে এবার জিপিএ-৫ বেশি পেয়েছেন ছেলেরামালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকাঅবশেষে দেশে ফিরল সৌদিতে নিহত ৭ প্রবাসীর মরদেহডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ বরখাস্তকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গে ১১ দলের পথসভা, বক্তব্য রাখেন জামায়াত আমিরপৃথিবীর রহস্যময় ‘হার্টবিট’, প্রতি ২৬ সেকেন্ডে কী ঘটে?নিজের তৈরি এআইয়ের ধাক্কায় ৬০ লাখ কোটি টাকা হারাল গুগলসৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ মদিনায় একের পর এক ড্রোন হামলাহাকিমির হ্যাটট্রিকে লে আর্ভেকে ৫-১ গোলে উড়িয়ে দিল পিএসজিপাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তাশেরপুরে মাইকিং করে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজনঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেনি কেউতাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপতাহসিফ হত্যা মামলা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদনগ্লোবাল মাইগ্রেশনে জিরো কস্ট বাস্তবায়ন সম্ভব তবে চ্যালেঞ্জিং: কে. এম. মোবারক উল্লাহ শিমুল

নিজের তৈরি এআইয়ের ধাক্কায় ৬০ লাখ কোটি টাকা হারাল গুগল

নিজের তৈরি এআইয়ের ধাক্কায় ৬০ লাখ কোটি টাকা হারাল গুগল
নিজের তৈরি এআইয়ের ধাক্কায় ৬০ লাখ কোটি টাকা হারাল গুগল
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ৩১, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন

নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চ ব্যবস্থার কারণে বিজ্ঞাপন থেকে আয় কমার আশঙ্কায় বড় ধরনের ধাক্কা খেয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ কোটি টাকা।

গুগলে কোনো বিষয় সার্চ করলে এখন শুরুতেই দেখা যায় এআইয়ের তৈরি সারসংক্ষেপ। অনেক ক্ষেত্রে এই সারসংক্ষেপেই ব্যবহারকারীরা প্রয়োজনীয় তথ্য পেয়ে যাচ্ছেন। ফলে স্পনসর্ড লিংকে ক্লিক কমছে, যা বিজ্ঞাপন থেকে গুগলের আয়ে প্রভাব ফেলছে।

অ্যালফাবেটের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ফিলিপ শিন্ডলার জানিয়েছেন, গুগলের ‘এআই মোড’ প্রচলিত সার্চের পাশাপাশি দেখানো বিজ্ঞাপন থেকে আয়ে প্রভাব ফেলছে। তবে এআই-কেন্দ্রিক সার্চ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী প্রতিষ্ঠানটি।

গুগলের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান কিম স্কট বিবিসিকে বলেন, নিজেদের এআই সারাংশের কারণে সার্চ থেকে আয় কমলেও অন্য প্রতিষ্ঠান যাতে তাদের ব্যবসার জায়গা দখল করতে না পারে, সে জন্য গুগল এই ঝুঁকি নিতে প্রস্তুত।

অ্যালফাবেটের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ২৫ শতাংশ বেড়ে ১২৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে বিজ্ঞাপন খাতে আয় বিশ্লেষকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

প্রতিবেদন প্রকাশের পর অ্যালফাবেটের শেয়ারের দাম ১২ শতাংশের বেশি কমে যায়। বৃহস্পতিবার লেনদেন শেষে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৩ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলার থেকে কমে ৩ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলারে দাঁড়ায়।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।