২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁওয়ের ৯টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এমন কলেজের সংখ্যা ৪৯টি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানায় দিনাজপুর শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শূন্য পাসের তালিকা প্রকাশ করা হয়।
ঠাকুরগাঁওয়ের কলেজগুলো হলো—বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী স্কুল অ্যান্ড কলেজ, মড়লহাট জনতা স্কুল ও কলেজ এবং রত্নাই বাগুলাবাড়ী হাই স্কুল ও কলেজ। সদর উপজেলার কদম রসুল হাট স্কুল অ্যান্ড কলেজ ও সালন্দর মহিলা কলেজ। রানীশংকৈল উপজেলার ধুলঝাড়ি স্কুল ও কলেজ, গগর কলেজ ও রাউতনগর স্কুল ও কলেজ এবং পীরগঞ্জ উপজেলার ইখতিয়ারপুর শহীদ সালাহ উদ্দীন স্কুল ও কলেজ।
এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ, যা বোর্ডটির ইতিহাসে সর্বনিম্ন।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।