শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেপ্তারএইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জনএইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা এক মাসের মধ্যেএইচএসসিতে ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থীরএইচএসসিতে এবার জিপিএ-৫ বেশি পেয়েছেন ছেলেরামালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকাঅবশেষে দেশে ফিরল সৌদিতে নিহত ৭ প্রবাসীর মরদেহডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ বরখাস্তকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গে ১১ দলের পথসভা, বক্তব্য রাখেন জামায়াত আমিরপৃথিবীর রহস্যময় ‘হার্টবিট’, প্রতি ২৬ সেকেন্ডে কী ঘটে?নিজের তৈরি এআইয়ের ধাক্কায় ৬০ লাখ কোটি টাকা হারাল গুগলসৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ মদিনায় একের পর এক ড্রোন হামলাহাকিমির হ্যাটট্রিকে লে আর্ভেকে ৫-১ গোলে উড়িয়ে দিল পিএসজিপাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তাশেরপুরে মাইকিং করে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজনঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেনি কেউতাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপতাহসিফ হত্যা মামলা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদনগ্লোবাল মাইগ্রেশনে জিরো কস্ট বাস্তবায়ন সম্ভব তবে চ্যালেঞ্জিং: কে. এম. মোবারক উল্লাহ শিমুল

তাহসিফ হত্যা মামলা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফ হত্যা মামলা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
তাহসিফ হত্যা মামলা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ৩১, ২০২৬ ০২:৫৯ অপরাহ্ন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আদালতে নেয়া হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলাটি করেন। এতে দীপকে গ্রেফতার দেখানো হয়েছে।

তাহসিফের বাবা সাংবাদিকদের বলেন, ছেলের এমন মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি।

এর আগে, দিনভর ঘটনাস্থল পরিদর্শন শেষে শুক্রবার মধ্যরাতে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয় তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল। দীপের দাবি, ইউনিফর্ম পরা দুই ব্যক্তির ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ।

গেলো ২৮ অক্টোবর বিকেলে উত্তরখান থানাধীন তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগের দিন ২৭ অক্টোবর মধ্যরাত থেকে নিখোঁজ ছিলেন বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তা।

এদিকে, তাহসিফের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাব। সংগঠনটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, দেশবাসীর মতো রাওয়ার সাবেক সেনা কর্মকর্তারাও চান, দ্রুত প্রকৃত সত্য উদ্‌ঘাটিত হোক।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।