এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষা নেয়ার পরিকল্পনা করেছে সরকার। আগের মতো পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাঁদের শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়, সে জন্য দ্রুত পুনরায় পরীক্ষা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
গেলো ২ জুলাই শুরু হওয়া এ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত বছরের ৫৮ দশমিক ৮৩ শতাংশের তুলনায় কম। পরীক্ষায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেয়া নিয়েও আন্দোলনের ঘটনা ঘটে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।