শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেপ্তারএইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জনএইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা এক মাসের মধ্যেএইচএসসিতে ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থীরএইচএসসিতে এবার জিপিএ-৫ বেশি পেয়েছেন ছেলেরামালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকাঅবশেষে দেশে ফিরল সৌদিতে নিহত ৭ প্রবাসীর মরদেহডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ বরখাস্তকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গে ১১ দলের পথসভা, বক্তব্য রাখেন জামায়াত আমিরপৃথিবীর রহস্যময় ‘হার্টবিট’, প্রতি ২৬ সেকেন্ডে কী ঘটে?নিজের তৈরি এআইয়ের ধাক্কায় ৬০ লাখ কোটি টাকা হারাল গুগলসৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ মদিনায় একের পর এক ড্রোন হামলাহাকিমির হ্যাটট্রিকে লে আর্ভেকে ৫-১ গোলে উড়িয়ে দিল পিএসজিপাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তাশেরপুরে মাইকিং করে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজনঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেনি কেউতাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপতাহসিফ হত্যা মামলা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদনগ্লোবাল মাইগ্রেশনে জিরো কস্ট বাস্তবায়ন সম্ভব তবে চ্যালেঞ্জিং: কে. এম. মোবারক উল্লাহ শিমুল

কানাডার খনিজ খাতে বিনিয়োগে নতুন উদ্যোগ, চুক্তি করল ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক

কানাডার খনিজ খাতে বিনিয়োগে নতুন উদ্যোগ, চুক্তি করল ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক
কানাডার খনিজ খাতে বিনিয়োগে নতুন উদ্যোগ, চুক্তি করল ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ৩১, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ন

কানাডার খনিজ সম্পদ ও গুরুত্বপূর্ণ কাঁচামাল খাতে বিনিয়োগ বাড়াতে নতুন চুক্তি করেছে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) এবং কানাডা সরকার। ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে মন্ট্রিয়লে অনুষ্ঠিত ইইউ-কানাডা সম্মেলনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত ইআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তির মাধ্যমে কানাডায় বিভিন্ন প্রকল্পে ইআইবির অর্থায়ন ও পরামর্শমূলক সহায়তার পথ তৈরি হয়েছে। ঋণ, গ্যারান্টি, ইক্যুইটি ও কোয়াসি-ইক্যুইটি বিনিয়োগ এবং কারিগরি সহায়তার মাধ্যমে এসব প্রকল্পে সহযোগিতা করতে পারবে ব্যাংকটি।

প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ কাঁচামাল বা ক্রিটিক্যাল র ম্যাটেরিয়ালস খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে খনিজ উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ, পরিশোধন এবং পুনর্ব্যবহার খাতে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে।

ইউরোপের শিল্প ও অর্থনীতির জন্য প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে নতুন অংশীদারত্ব গড়ে তোলার চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে, কানাডার রয়েছে উল্লেখযোগ্য খনিজ সম্পদ ও এ খাতে দক্ষতা। দুই পক্ষের এই সক্ষমতাকে কাজে লাগিয়ে বিনিয়োগ ও সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার বলেন, ইউরোপ ও কানাডার একে অপরের প্রয়োজনীয় সম্পদ ও সক্ষমতা রয়েছে। কানাডার রয়েছে বিশ্বমানের প্রাকৃতিক সম্পদ ও দক্ষতা, অন্যদিকে ইউরোপের রয়েছে বিনিয়োগ, প্রযুক্তি এবং বৃহৎ বাজার। এই চুক্তি দুই পক্ষের সক্ষমতাকে একত্র করে বাস্তব প্রকল্পে বিনিয়োগের সুযোগ তৈরি করবে।

কানাডার অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্বমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বলেন, এই চুক্তি কানাডার গুরুত্বপূর্ণ খনিজ প্রকল্পে কৌশলগত বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে উভয় অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা জোরদার এবং কৌশলগত নির্ভরশীলতা কমাতে ভূমিকা রাখবে।

এদিকে কানাডার জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী টিম হজসন বলেন, এই চুক্তি কানাডার খনিজ সম্পদ খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে কর্মসংস্থান, অর্থনৈতিক সমৃদ্ধি এবং নিরাপদ সরবরাহব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্তেফান সেজুর্নে চুক্তিটিকে ইউরোপ ও কানাডার মধ্যে একটি শিল্পভিত্তিক জোট গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

ইআইবি জানিয়েছে, গত মার্চে টরন্টোতে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় নতুন এই চুক্তি করা হয়েছে। কানাডার বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি আর্থিক সংস্থার সঙ্গে ইতোমধ্যে সম্ভাব্য বিনিয়োগ প্রকল্প চিহ্নিত করার কাজ শুরু করেছে ব্যাংকটি। এ কার্যক্রম জোরদার করতে অটোয়ায় একটি কার্যালয় বা উপস্থিতি প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে তাদের।

তবে চুক্তির আওতায় কোনো প্রকল্পে অর্থায়নের আগে ইআইবির প্রচলিত যাচাই-বাছাই ও অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

সূত্র: ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (EIB)

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।