বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
হোয়াটসঅ্যাপে ‘নো’ লিখলেই ব্যাংকের টাকা খোয়া যাওয়ার শঙ্কারাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষে মিরপুরপে স্কেলের বেতন মেটাতে ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকারজাপানে করমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের ৭,৩৭৯ পণ্য, ৫ খাতে বিনিয়োগ চায় ঢাকাপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আলোচনাইউনিক্লোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীরপ্রধানমন্ত্রীর সঙ্গে জেটরো প্রেসিডেন্টের বৈঠক, জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বানআট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রামালয়েশিয়াগামী কর্মীদের জন্য নতুন নির্দেশনা, ৩১ অক্টোবর থেকে মেডিকেল পরীক্ষাকুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশআইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিতগুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীসাইবার হামলার শঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভারবিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন করেছিল আওয়ামী লীগ: রিজভীনাগরিক না হয়েও ভোট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নেবেন না নেতানিয়াহুস্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, ফের নির্বাচনের শঙ্কামাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরে গুলি করে হত্যাশেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিতগুলিস্তান-সদরঘাট সড়কে হকার বসালেই গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসকঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতজয়পুরহাটে নিরাপদ সড়ক দিবসে রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিতঈশ্বরদীতে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তার ১মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

দুর্দিনে সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান: এমপি ড.শফিকুল ইসলাম মাসুদ 

দুর্দিনে সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান: এমপি ড.শফিকুল ইসলাম মাসুদ 
দুর্দিনে সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান: এমপি ড.শফিকুল ইসলাম মাসুদ 
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৯, ২০২৬ ০৭:১৫ অপরাহ্ন

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ বলেছেন,আমার যতটুকু সামর্থ্য আছে,তার সবটুকু দিয়েই বাউফলের মানুষের জন্য কাজ করে যাব। মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব ও অঙ্গীকার।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণের উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো.রফিকুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুর রহমান নজরুল,জামায়াত নেতা মো.নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের আওতায় উপজেলার ৫০টি অসচ্ছল পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট পাঁচ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল করে টিন এবং নগদ ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ১০ হাজার টাকা কোনো পরিবারের জন্য বড় সহায়তা না হলেও তা তাৎক্ষণিক সংকট মোকাবিলায় কিছুটা স্বস্তি এনে দেবে। তিনি এ অনুদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বিরোধী দলের সংসদ সদস্যদের ক্ষেত্রে উন্নয়ন ও সরকারি অনুদান প্রদানে যে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন এ ব্যাপারে সংসদে এবং সংসদের বাইরে আমরা কথা বলছি । মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি শুধু দলীয় প্রধানমন্ত্রী নন তিনি গোটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বাউফলের উন্নয়নে তিনি সমান দৃষ্টি রাখার আহ্বান জানান।  দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সকল এলাকার মানুষের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ড. মাসুদ বলেন,প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনা নয়,বরং প্রকৃত অসহায় ও ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেয়া হয়েছে। তথ্য সংগ্রহে স্থানীয় নেতৃবৃন্দ সহযোগিতা করলেও চূড়ান্ত তালিকা প্রস্তুতে প্রকৃত হকদারদেরই গুরুত্ব দেয়া হয়েছে।
মহিউদ্দিন/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।