মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
কবে জারি হবে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন?মাদক-নৈরাজ্য ও গুজবের প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তাইউপি ভোট নিয়ে ইসির নতুন বার্তা, চূড়ান্ত হয়নি তারিখচাহিদার চেয়ে ১৫ লাখ টন বেশি সার প্রস্তুত রেখেছে সরকারইরানের ৬ কোটি ১০ লাখ ডলারের ক্রিপ্টো বাজেয়াপ্তে যুক্তরাষ্ট্রের মামলামদিনায় ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ আকরিকের সন্ধান সৌদিরহিমবাহ গলছে দ্রুত, হিমালয়ের হ্রদগুলো বাড়াচ্ছে বিপদের শঙ্কারাশিয়া নিষেধাজ্ঞা বিলে ১০০% শুল্কের তালিকায় ভারতকে চান মার্কিন আইনপ্রণেতারাতায়েফসহ সৌদির ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩দূষিত বায়ুতে ঢাকার অবস্থান কত নম্বরে?জয়পুরহাটে ডিবির অভিযান, ২১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তারজুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

খলনায়কের খোলসে রওনক রিপন, ‘শেকড়’-এ নতুন চমক

খলনায়কের খোলসে রওনক রিপন, ‘শেকড়’-এ নতুন চমক
খলনায়কের খোলসে রওনক রিপন, ‘শেকড়’-এ নতুন চমক
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩১, ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন

বিনোদন ডেস্ক | মিরর নিউজ

অভিনয় পরিচালনায় ধারাবাহিক সাফল্যের পর এবার বড় পর্দায় একেবারে ভিন্ন রূপে হাজির হচ্ছেন অভিনেতা রওনক রিপন। বহুল আলোচিত চলচ্চিত্রশেকড়’- প্রথমবারের মতো খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। নির্মাতাদের প্রত্যাশা, গল্প চরিত্রের বৈচিত্র্যের কারণে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে চলচ্চিত্রটি।

রওনক রিপন জানান, সাধারণত তিনি ইতিবাচক চরিত্রে অভিনয় করলেওশেকড়’এর এই চরিত্রটি তার অভিনয়জীবনের একটি নতুন অভিজ্ঞতা। এতে তিনি একজন গ্যাং লিডারের ভূমিকায় অভিনয় করেছেন, যেখানে চরিত্রটির বিভিন্ন স্তর মানসিক জটিলতা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

তিনি বলেন, একজন অভিনেতা হিসেবে নিজেকে ভাঙার সুযোগ সব সময়ই খুঁজি। এই চরিত্রটি আমাকে নতুনভাবে চ্যালেঞ্জ নিয়েছে। দর্শক আমার এই ভিন্ন রূপকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন বলে আশা করছি।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন এফ. এস. নাঈম, আয়েশা খান, দিলারা জামান, সমু চৌধুরী, নাফিস আহমেদ, সংগীতা চৌধুরীসহ আরও অনেকে।

বাংলা চলচ্চিত্রে খল চরিত্রে নতুন মুখের উপস্থিতি সবসময়ই বাড়তি আগ্রহ তৈরি করে। সেই দিক থেকেশেকড়’- রওনক রিপনের এই রূপান্তর দর্শকদের জন্য হতে পারে নতুন এক চমক।

উপমা/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।