রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
জাসদ কার্যালয় থেকে আটক শতাধিক, সম্পৃক্ততা পেলে মামলা: ডিসি হারুনরাজধানীতে রাতে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাসবনানীর বহুতল ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২ ইউনিটপ্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়াদের নিয়োগপত্র নিয়ে শিক্ষামন্ত্রীর বার্তাফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীরলক্ষ্মীপুরে স্কাউট সম্মেলন: ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখনই কাজের আহ্বান পানিসম্পদ মন্ত্রীরনিউইয়র্কে আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকনিউইয়র্কে ভলকার তুর্কের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎজাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানজলবায়ুর ধাক্কায় কমেছে লবণ উৎপাদন, দাম বেড়েছে ৫০ শতাংশফ্যাসিবাদীদের তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীজাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তাপুলিশে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট, শাখা থাকবে মেট্রো-জেলা পর্যায়েসাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে: তথ্য উপদেষ্টা২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক বিপুলসংখ্যক আ. লীগ নেতাকর্মীযুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা, হামলা হলে মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে পাল্টা আঘাত৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরানভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক, দুর্যোগকবলিত এলাকা ঘোষণাভারতের নাগাল্যান্ডে বিষাক্ত চোলাই মদে ৪৮ ঘণ্টায় ১৯ জনের মৃত্যুজরুরি অবতরণের সময় কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪রিয়াদমুখী দুই ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরবইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান, নভেম্বরে ফের হামলার পরিকল্পনা ট্রাম্পেরপাবনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তারশেরপুর সীমান্তে ১ লাখ ৮৮ হাজার টাকার ভারতীয় মদ জব্দঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন জমাকৃষক লীগ নেতাকে ছাড়াতে থানায় চাপ, জামায়াত-বিএনপির ৮ জন আটক

মহাখালীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ

মহাখালীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ
মহাখালীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১১, ২০২৬ ০৫:৩৩ অপরাহ্ন

রাজধানীর মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের কর্মীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে প্রায় ৩০ থেকে ৪০ জন সেখানে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া ও আশিকুল ইসলাম। এছাড়া দারুস সালামের মো. মাহফুজুর রহমান সিয়াম এবং মিরপুর চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের মো. মনির হোসেনকে আটক করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে। বনানী থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।