রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
জাসদ কার্যালয় থেকে আটক শতাধিক, সম্পৃক্ততা পেলে মামলা: ডিসি হারুনরাজধানীতে রাতে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাসবনানীর বহুতল ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২ ইউনিটপ্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়াদের নিয়োগপত্র নিয়ে শিক্ষামন্ত্রীর বার্তাফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীরলক্ষ্মীপুরে স্কাউট সম্মেলন: ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখনই কাজের আহ্বান পানিসম্পদ মন্ত্রীরনিউইয়র্কে আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকনিউইয়র্কে ভলকার তুর্কের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎজাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানজলবায়ুর ধাক্কায় কমেছে লবণ উৎপাদন, দাম বেড়েছে ৫০ শতাংশফ্যাসিবাদীদের তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীজাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তাপুলিশে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট, শাখা থাকবে মেট্রো-জেলা পর্যায়েসাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে: তথ্য উপদেষ্টা২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক বিপুলসংখ্যক আ. লীগ নেতাকর্মীযুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা, হামলা হলে মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে পাল্টা আঘাত৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরানভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক, দুর্যোগকবলিত এলাকা ঘোষণাভারতের নাগাল্যান্ডে বিষাক্ত চোলাই মদে ৪৮ ঘণ্টায় ১৯ জনের মৃত্যুজরুরি অবতরণের সময় কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪রিয়াদমুখী দুই ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরবইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান, নভেম্বরে ফের হামলার পরিকল্পনা ট্রাম্পেরপাবনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তারশেরপুর সীমান্তে ১ লাখ ৮৮ হাজার টাকার ভারতীয় মদ জব্দঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন জমাকৃষক লীগ নেতাকে ছাড়াতে থানায় চাপ, জামায়াত-বিএনপির ৮ জন আটক

যে কারনে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনা

যে কারনে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনা
যে কারনে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১২, ২০২৬ ১২:১৮ অপরাহ্ন

জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশের ঘটনায় তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপিত ফোনালাপ থেকে এমন তথ্য উঠে এসেছে।

প্রসিকিউশনের উপস্থাপন করা ফোনালাপে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ডিবিপ্রধান হারুন অর রশিদের কথোপকথনের বিষয় তুলে ধরা হয়। এতে বলা হয়, সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশের বিষয়টি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় করা হয়েছিল।

ফোনালাপে ওবায়দুল কাদেরের প্রশ্নের জবাবে হারুন অর রশিদ জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছিল। বিষয়টি নিয়ে বিরক্ত হন শেখ হাসিনা এবং হারুনকে ডিবি থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বলে ফোনালাপে উঠে আসে।

তবে হারুনকে সরিয়ে দিলে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কার কথাও ফোনালাপে আলোচনা করা হয়।

এর আগে ট্রাইব্যুনালে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদের ফোনালাপও দাখিল করে প্রসিকিউশন। আজ ওবায়দুল কাদেরসহ সাতজনের মামলায় সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করার কথা রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।