সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রযুক্তি-গবেষণায় বদলাবে স্বাস্থ্য খাত: জুবাইদা রহমানস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠকদেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীরশেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর, গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যুদুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদ, বিদেশে অর্থ পাচারের অভিযোগডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, আরও ১০০টিকে নোটিশবরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হলেন ২৩ শিক্ষকঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে নাসীরুদ্দীন, মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার আসিফ মাহমুদেরস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী শাহে আলমভারতীয় সীমান্তে অগ্রসর হচ্ছে চীনা সেনারা, স্যাটেলাইট চিত্রে নতুন তথ্যমহাবিপর্যয় এলে সবচেয়ে নিরাপদ থাকতে পারে যে দেশসৌদির সামরিক ঘাঁটি লক্ষ্য করে হুতিদের বড় হামলাএবার চাঁদও ‘দখল’ করতে চান ট্রাম্প?বিন লাদেনের হামলার সম্ভাব্য তালিকায় ছিল ভারতওসৌদি আরবে হুতির প্রজেক্টাইল হামলা, মসজিদসহ ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবনবারবিকিউ নিয়ে ভাড়াটিয়ার সঙ্গে বিরোধ, কানাডায় ভারতীয় বংশোদ্ভূত নারী গ্রেপ্তারআল-আকসায় ঢুকল প্রায় ৫০০ ইসরায়েলি বসতি স্থাপনকারীইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১৪০সৌদি আরবের সঙ্গে কোনো যুদ্ধে নেই ইরান: পেজেশকিয়ান২০ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের পথে আলান রিচসন-ক্যাথরিনজয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি হেলাল, সম্পাদক শিপলুহিমাগারে আলুর দামে ধস, লোকসানের ভয়ে আলু তুলছেন না কৃষকডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ‘টেস্টার মোবারক’ গ্রেপ্তারজুয়ায় সর্বস্বান্ত, দুধ দিয়ে গোসল করে শপথ যুবকেরসংসদীয় কমিটির সভাপতি হওয়ায় বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনাশেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দদিনাজপুরে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন যুবকের মৃত্যুরায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিয়ে হাইকোর্টের কড়া বার্তাজোর করে নেয়া পদত্যাগে নেই আইনি বৈধতা: হাইকোর্টআ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজজিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রামে এরশাদ: প্রসিকিউটর

অভিবাসী কর্মীদের অধিকার নিশ্চিতে TUCSAA-এর জাতীয় সম্মেলন

অভিবাসী কর্মীদের অধিকার নিশ্চিতে TUCSAA-এর জাতীয় সম্মেলন
অভিবাসী কর্মীদের অধিকার নিশ্চিতে TUCSAA-এর জাতীয় সম্মেলন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৩, ২০২৬ ০১:২১ অপরাহ্ন

অভিবাসী কর্মীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে ‘অধিকারভিত্তিক শ্রম অভিবাসন শাসন ও সম্মিলিত ওকালতি শীর্ষক জাতীয় সম্মেলন করেছে ট্রেড ইউনিয়ন-সিভিল সোসাইটি অ্যাকশন অ্যালায়েন্স (TUCSAA)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে শ্রম অভিবাসন খাতের বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন শ্রমিক সংগঠন, সরকারি-বেসরকারি সংস্থা, নীতিনির্ধারক, সুশীল সমাজ ও অভিবাসী অধিকারকর্মীরা।

অনুষ্ঠানের ‘অভিবাসীদের কণ্ঠস্বর পর্বে মালয়েশিয়া ফেরত প্রবাসী ওমর ফারুক কর্মক্ষেত্রে তার অভিজ্ঞতা তুলে ধরে বকেয়া বেতন আদায়ে সরকারের সহযোগিতা চান। সৌদি আরবে নিগৃহীত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে প্রবাসী বিউটি খাতুন প্রবাসীদের জন্য হটলাইন চালুর দাবি জানান।

প্রধান অতিথি সংসদ সদস্য মো. নুরুল হক উপস্থিত হতে না পারায় তার প্রতিনিধি হিসেবে যুগ্মসচিব ড. এটিএম মাহবুব-উল-করিম বক্তব্য দেন। তিনি জনশক্তি রপ্তানি খাতে অধিকারভিত্তিক নীতি ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা জোরদারের আশাবাদ জানান।

সম্মেলনে শ্রম অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো এবং অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় TUCSAA-এর অ্যাডভোকেসি রোডম্যাপ উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সহযোগিতা ও সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে TUCSAA যাত্রা শুরু করে। অভিবাসী কর্মীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শ্রম অভিবাসন ব্যবস্থাপনায় জবাবদিহি জোরদার করাই জোটটির অন্যতম প্রধান লক্ষ্য।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।