কুমিল্লার মানুষ ফ্যাসিবাদ মেনে নেয়নি বলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দেখতে পারতেন না এবং বঞ্চিত করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, কুমিল্লার মানুষ সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ২০২৪ সালের জুলাইয়ে কুমিল্লায় প্রথম প্রতিরোধ গড়ে ওঠে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অবরোধ করে আন্দোলনে যুক্ত হন।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাকশাল ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কুমিল্লার অবস্থান ছিল। কুমিল্লার মানুষ প্রতিবাদ করতে কখনো ভয় পায়নি। তাদের প্রতিবাদই শেখ হাসিনাকে দেশ ছেড়ে ভারতে যেতে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন তিনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।