মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ঢাকা-৬ আসনের বাসিন্দাদের নিয়ে সংগঠন গড়ার উদ্যোগ নিয়েছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এ কথা জানান তিনি।
ইশরাক জানান, মাদক নির্মূলের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করবে সংগঠনটি। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করা হবে।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ইশরাক। সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে তার হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা তৈরি হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।