বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১৬ দলের এই টুর্নামেন্ট।
বিশ্বকাপে মোট ৪১টি ম্যাচ হবে চারটি ভেন্যুতে—বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম এবং নেপালের কীর্তিপুর ও মূলপানিতে। ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।
চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১৬ দল। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। বাংলাদেশের সঙ্গে ‘সি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ‘ডি’ গ্রুপে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।
২১ জানুয়ারি সিলেটে বাংলাদেশ মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের। একই দিন অস্ট্রেলিয়া খেলবে নাইজেরিয়ার বিপক্ষে। নেপালের মূলপানিতে শ্রীলঙ্কা-স্কটল্যান্ড এবং ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টের প্রথম দিন।
২০২৩ ও ২০২৫ সালের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও শিরোপা ধরে রাখার মিশনে নামবে দলটি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।