সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে।
বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৭৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ৬৫, চট্টগ্রামে ৩২, বরিশালে ২৮, ময়মনসিংহ ও রাজশাহীতে ২৭ জন করে, রংপুরে সাতজন এবং সিলেটে চারজন মারা গেছেন।
গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এ ছাড়া বরিশালে ২২৫, ঢাকা দক্ষিণ সিটিতে ২১১, চট্টগ্রামে ১৯৭, খুলনায় ১৫৫, রাজশাহীতে ১১১, ঢাকা উত্তরে ৭১, ময়মনসিংহে ৪৫, রংপুরে ২৮ ও সিলেটে ১০ জন ভর্তি হয়েছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।