যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে তার প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট।
তিনি জানান, আইন ভঙ্গ, প্রতারণা কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলে ভিসাধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসন দাবি করেছে, আগের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে ভিসা বাতিল করা হচ্ছে।
এদিকে, অভিবাসনবিরোধী অভিযান ও সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই জোরদার করেছে প্রশাসন। তবে অধিকারকর্মীদের অভিযোগ, এসব পদক্ষেপে আইনি প্রক্রিয়া ও মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অভিবাসী সম্প্রদায় হয়রানির শিকার হচ্ছে।
সূত্র: রয়টার্স
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।