রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার: ধর্মমন্ত্রীসেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল দেয়ার প্রস্তুতি: ইসি আনোয়ারুলডেঙ্গু নিয়ে বড় সতর্কবার্তা, সেপ্টেম্বরের শেষেই বাড়তে পারে প্রকোপ: স্বাস্থ্য প্রতিমন্ত্রীজামায়াতের লংমার্চ নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদ খাঁনেররাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের ঘাড়ে দেড় লাখ কোটি টাকার খেলাপি ঋণবিনা সুদে কৃষিঋণ আপাতত নয়, জানালেন অর্থমন্ত্রীমালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের আবাসন ঠিকানা নিবন্ধন বাধ্যতামূলকইসরায়েলি দূতাবাসের কাছে খামেনির সংশ্লিষ্ট দুই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনভারতে বিষাক্ত মদপানে ১২ জনের মৃত্যু, সতর্কতা জারিদিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার ধ্বংসস্তূপেদুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার দাবি ভারতেরতেল রপ্তানিতে বড় ধস, মধ্যপ্রাচ্য থেকে কমেছে ৩৯ শতাংশভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলাআগ্নেয় ছাইয়ে ঢাকল আকাশ, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহতসালমান শাহর মৃত্যুর তিন দশক আজ, এখনো খোলেনি রহস্যের জটবাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিটবাড্ডার ফার্নিচার কারখানার নিয়ন্ত্রণেবিল নিয়ে সিফাতের অভিযোগ, পল্লী বিদ্যুতের তদন্তে মিলল ভিন্ন তথ্যসংঘাত নয়, সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, দিলেন কড়া জবাববিদেশ ভ্রমণে বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়লো বাংলাদেশ ব্যাংকরংপুরে মাজারের খাদেম হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড বহাল

সংঘাত নয়, সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

সংঘাত নয়, সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির
সংঘাত নয়, সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ০৬:৩১ অপরাহ্ন

রাজনীতির নামে সংঘাত বা হানাহানি নয়, আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সমাজের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগ ও রক্তপাতের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে। দেশের গণতন্ত্র রক্ষায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

তিনি জানান, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। ঠাকুরগাঁওয়ে কলকারখানা স্থাপনের চেষ্টা চলছে এবং শিগগির কৃষি বিনিয়োগকারী আনার উদ্যোগ নেয়া হবে।

ঠাকুরগাঁওয়ের মানুষ ঝামেলা পছন্দ করেন না উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সবাই যার যার রাজনীতি করবেন, তবে কোনো ধরনের সংঘাতে জড়ানো উচিত নয়। এ সময় ঠাকুরগাঁওয়ে একটি স্পোর্টস ভিলেজ তৈরির কথাও জানান তিনি।

এর আগে দুপুরে ঠাকুরগাঁও পৌঁছে সার্কিট হাউসে গার্ড অব অনার নেন রাষ্ট্রপতি। পরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের সমাধিতে গিয়ে দোয়া করেন। দুই দিনের সফর শেষে সোমবার (৭ সেপ্টেম্বর) তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।