শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ

বিএনপি নেতাকর্মীদের জন্য বাংলামোটরে ‘গণভিক্ষা’, ডাক হাসনাতের

বিএনপি নেতাকর্মীদের জন্য বাংলামোটরে ‘গণভিক্ষা’, ডাক হাসনাতের
বিএনপি নেতাকর্মীদের জন্য বাংলামোটরে ‘গণভিক্ষা’, ডাক হাসনাতের
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৮, ২০২৬ ০২:১১ অপরাহ্ন

বিএনপির নেতাকর্মীদের জন্য ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে এ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে হাসনাত দাবি করেন, ১৭ বছর ধরে সরকারদলীয় নেতাকর্মীরা ‘অনাহারী’। চাঁদাবাজির বিকল্প হিসেবে বাংলামোটরে ‘পুনর্বাসন দানবাক্স’ চালুর কথাও জানান তিনি।

এদিকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি সারাদেশে নৈরাজ্য, দখলবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজি করছে। তিনি দাবি করেন, দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থতার পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় এসব কর্মকাণ্ড চলছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনাতেও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন নাহিদ ইসলাম।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।