চলতি বছরের প্রথম আট মাসে প্রায় ১৫ হাজার বিদেশি নাগরিককে কানাডা থেকে বিতাড়িত করা হয়েছে। এর মধ্যে ৩৪০ জন বাংলাদেশি। একই সময়ে আরও ১ হাজার ৩৬৮ বাংলাদেশির বহিষ্কার প্রক্রিয়া চলমান রয়েছে।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ১৪ হাজার ৮৯৭ জনকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তা অনুযায়ী সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে—৪ হাজার ২২৭ জন। এরপর মেক্সিকোর ২ হাজার ২৮২ জন এবং যুক্তরাষ্ট্রের ৬০১ জন।
বহিষ্কারের প্রধান কারণ ছিল শরণার্থী আবেদন-সংক্রান্ত নিয়ম না মানা। এ কারণে ১২ হাজার ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অভিবাসন আইন লঙ্ঘনে ১ হাজার ৭৯৪ জন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ৮৯৭ জনকে বহিষ্কার করা হয়েছে।
সিবিএসএ জানায়, কানাডায় বৈধভাবে প্রবেশ বা অবস্থানের অধিকার নেই—এমন বিদেশিদের আইন অনুযায়ী দেশ থেকে অপসারণ করা তাদের দায়িত্ব।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।