মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক আবাসিক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দেয়া হয়েছে। পরে ভুল সংশোধন করে বিল নির্ধারণ করা হয় ১ হাজার ৯৬৩ টাকা, যা গ্রাহক পরিশোধ করেছেন।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শালিখার আড়পাড়া জোনাল অফিস থেকে মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে বিলটি দেয়া হয়। ঘটনায় চারজনকে শোকজ করা হয়েছে এবং সমিতির মহাব্যবস্থাপককে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে।
ডিজিএম মো. রেজাউল করিম জানান, মিটারের ইউনিট ঠিক থাকলেও বিলের কপিতে ভুল হয়েছিল। সংশোধিত বিল অনুযায়ী গ্রাহক ১ হাজার ৯৬৩ টাকা পরিশোধ করেছেন।
বিলের হিসাবে মূল বিদ্যুৎ বিল ছিল ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা এবং ভ্যাট ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা। নির্ধারিত সময়ে পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ তা ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা হওয়ার কথা ছিল।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।