বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
সাগরে লঘুচাপের আভাস, টানা বৃষ্টির পূর্বাভাসনেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠককুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিননগর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রতিমন্ত্রীরবাংলাদেশে ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা, সহায়তায় যুক্তরাষ্ট্রএকনেকে অনুমোদন পেল ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পএমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুরসম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে জামায়াত আমিরজেট ফুয়েলের দাম আবারও বাড়াল বিইআরসিদিল্লিতে আবারও পাঁচতলা ভবন ধসবাংলাদেশি দাবি করে কাশ্মীর থেকে ১৫০ জনকে নেয়া হলো পশ্চিমবঙ্গেজাপানে মার্কিন সেনাদের ওপর এক মাসের কারফিউমক্কা প্রতিরক্ষা জোট সক্রিয়, সৌদিতে দ্রুত সামরিক মোতায়েনের সিদ্ধান্তপশ্চিমবঙ্গের নাম বদলের উদ্যোগ, বিধানসভায় বিল আনছে বিজেপিতেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, উদ্ধার ২৩ ভারতীয় নাবিকপুতিনের জন্মদিনে ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১৫অটোক্যাটালাইসিস আবিষ্কারে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানীনয়াদিল্লিতে মোদি ও সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকজয় দিয়ে মেসিকে বিদায় জানাল আর্জেন্টিনাকুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল সংকট, ব্যাহত অভিযানশাহজাদপুরে মামলার বাদীর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানাস্রোতের অজুহাতে ফেরি বন্ধ, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে দুর্ভোগআশুলিয়ায় ৩৪ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‘ভোটাররা নির্বিঘ্নে ভোট দিলে জয়ী হবেন দেলাওয়ার’, জামায়াতের আশাবগুড়ায় শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বাইসাইকেলঝিনাইগাতীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনশাপলা চত্বর মামলায় অভিযোগ গঠন পিছিয়ে ১ নভেম্বর

প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী
প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৬, ২০২৬ ১২:২১ অপরাহ্ন

প্রতিটি শিশুর প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিশুদের সঠিক বিকাশের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করে।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিশুদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সংগীতচর্চার সুযোগ দিতে হবে। প্রত্যেক শিশুর মধ্যেই কোনো না কোনো প্রতিভা রয়েছে, যথাযথ সুযোগ পেলে তা বিকশিত করা সম্ভব।

শিশুদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, প্রাথমিক পর্যায় থেকে সারাদেশে ২২ লাখ শিশু ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ‘নতুন কুঁড়ি’ কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া কার্যক্রমও নতুন করে চালু করা হচ্ছে।

শহরের পাশাপাশি গ্রামের শিশুরাও যাতে শিল্প, সংস্কৃতি, সংগীত ও খেলাধুলার সুযোগ পায়, সে জন্য স্কুল পর্যায় থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে। ২০২৭ বা ২০২৮ সাল থেকে এসব কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জার্মান ও জাপানিজসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরির পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে প্রকৃতি, গাছপালা ও পশুপাখির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।