বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
সাগরে লঘুচাপের আভাস, টানা বৃষ্টির পূর্বাভাসনেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠককুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিননগর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রতিমন্ত্রীরবাংলাদেশে ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা, সহায়তায় যুক্তরাষ্ট্রএকনেকে অনুমোদন পেল ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পএমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুরসম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে জামায়াত আমিরজেট ফুয়েলের দাম আবারও বাড়াল বিইআরসিদিল্লিতে আবারও পাঁচতলা ভবন ধসবাংলাদেশি দাবি করে কাশ্মীর থেকে ১৫০ জনকে নেয়া হলো পশ্চিমবঙ্গেজাপানে মার্কিন সেনাদের ওপর এক মাসের কারফিউমক্কা প্রতিরক্ষা জোট সক্রিয়, সৌদিতে দ্রুত সামরিক মোতায়েনের সিদ্ধান্তপশ্চিমবঙ্গের নাম বদলের উদ্যোগ, বিধানসভায় বিল আনছে বিজেপিতেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, উদ্ধার ২৩ ভারতীয় নাবিকপুতিনের জন্মদিনে ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১৫অটোক্যাটালাইসিস আবিষ্কারে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানীনয়াদিল্লিতে মোদি ও সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকজয় দিয়ে মেসিকে বিদায় জানাল আর্জেন্টিনাকুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল সংকট, ব্যাহত অভিযানশাহজাদপুরে মামলার বাদীর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানাস্রোতের অজুহাতে ফেরি বন্ধ, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে দুর্ভোগআশুলিয়ায় ৩৪ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‘ভোটাররা নির্বিঘ্নে ভোট দিলে জয়ী হবেন দেলাওয়ার’, জামায়াতের আশাবগুড়ায় শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বাইসাইকেলঝিনাইগাতীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনশাপলা চত্বর মামলায় অভিযোগ গঠন পিছিয়ে ১ নভেম্বর

ঝিনাইগাতীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ঝিনাইগাতীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
ঝিনাইগাতীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৭, ২০২৬ ০৫:১৬ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে পৈতৃক ও ক্রয়কৃত রেকর্ডভুক্ত ২ একর ৪৫ শতাংশ জমি দখল ও আত্মসাতের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। বুধবার (৭ অক্টোবর) বনগাঁও জিগাতলা গ্রামে পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মমতা খাতুন দাবি করেন, বনগাঁও মৌজার খতিয়ান নম্বর ১০৭-এর বিভিন্ন দাগে তাদের মোট ১২ একর ২৮ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ২ একর ৪৫ শতাংশ জমি ওয়ারিশ ও সাফ-কবলা দলিলের মাধ্যমে পরিবারের সদস্যরা পেয়েছেন এবং আরএস রেকর্ড অনুযায়ী দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

তাদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে কয়েকজন প্রতিবেশী দীর্ঘদিন ধরে তাদের হয়রানি করছেন। ১৯৮৯ সালে শুরু হওয়া জমি নিয়ে বিরোধটি একাধিকবার আদালত পর্যন্ত গড়িয়েছে। ২০০০ সালে আদালতের রায় ও ডিক্রি এবং পরবর্তী আপিলে তা বহাল থাকার পর ২০০৬ সালে ফের আপিল করা হয়। বর্তমানে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন বলে দাবি করেন তারা।

সম্প্রতি প্রতিপক্ষের লোকজন অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হুমকি, রাস্তায় চলাচলে বাধা, গবাদিপশুর ক্ষতি ও পুকুরের মাছ নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটাচ্ছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিকবার সালিশ হলেও সমস্যার সমাধান হয়নি বলে জানান তারা।

তবে অভিযুক্তরা অভিযোগ পুরোপুরি সঠিক নয় বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, বিতর্কিত জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নেয়ায় তারা শুধু বাধা দিয়েছেন।

ভুক্তভোগী পরিবার জমির মালিকানা ও দখল সুরক্ষা, পরিবারের জানমালের নিরাপত্তা এবং অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। এলাকাবাসীও দীর্ঘদিনের এ বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন।

শেরপুর প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।