অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে প্রতি লিটার জেট ফুয়েল কিনতে হবে ১৮২ টাকা ৭১ পয়সায়, যা আগে ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।
বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। রাত ১২টা থেকে এ দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বরের তুলনায় এবার দাম বেড়েছে প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ। আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বিপিসির এলসি স্টেটমেন্টে থাকা ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে এ দাম নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইটের জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটারের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।
নতুন সিদ্ধান্তের ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ফ্লাইটের জ্বালানি ব্যয়ই বাড়বে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।