বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
সাগরে লঘুচাপের আভাস, টানা বৃষ্টির পূর্বাভাসনেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠককুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিননগর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রতিমন্ত্রীরবাংলাদেশে ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা, সহায়তায় যুক্তরাষ্ট্রএকনেকে অনুমোদন পেল ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পএমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুরসম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে জামায়াত আমিরজেট ফুয়েলের দাম আবারও বাড়াল বিইআরসিদিল্লিতে আবারও পাঁচতলা ভবন ধসবাংলাদেশি দাবি করে কাশ্মীর থেকে ১৫০ জনকে নেয়া হলো পশ্চিমবঙ্গেজাপানে মার্কিন সেনাদের ওপর এক মাসের কারফিউমক্কা প্রতিরক্ষা জোট সক্রিয়, সৌদিতে দ্রুত সামরিক মোতায়েনের সিদ্ধান্তপশ্চিমবঙ্গের নাম বদলের উদ্যোগ, বিধানসভায় বিল আনছে বিজেপিতেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, উদ্ধার ২৩ ভারতীয় নাবিকপুতিনের জন্মদিনে ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১৫অটোক্যাটালাইসিস আবিষ্কারে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানীনয়াদিল্লিতে মোদি ও সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকজয় দিয়ে মেসিকে বিদায় জানাল আর্জেন্টিনাকুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল সংকট, ব্যাহত অভিযানশাহজাদপুরে মামলার বাদীর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানাস্রোতের অজুহাতে ফেরি বন্ধ, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে দুর্ভোগআশুলিয়ায় ৩৪ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‘ভোটাররা নির্বিঘ্নে ভোট দিলে জয়ী হবেন দেলাওয়ার’, জামায়াতের আশাবগুড়ায় শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বাইসাইকেলঝিনাইগাতীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনশাপলা চত্বর মামলায় অভিযোগ গঠন পিছিয়ে ১ নভেম্বর

পুতিনের জন্মদিনে ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১৫

পুতিনের জন্মদিনে ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১৫
পুতিনের জন্মদিনে ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১৫
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৭, ২০২৬ ০৪:৩৭ অপরাহ্ন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭৪তম জন্মদিনে ইউক্রেনের বিভিন্ন শহরে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। বুধবার (৭ অক্টোবর) চালানো এ হামলায় অন্তত ১৫ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৮ জন, যাদের মধ্যে সাতজন শিশু।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, পুতিনের জন্মদিনে রুশ সেনারা প্রিলুকির একটি পাঁচতলা আবাসিক ভবন ধ্বংস করেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা থাকতে পারেন বলে জানান তিনি।

কিয়েভ ছাড়াও দিনিপ্রো, ওলেকসান্দ্রিয়া, জাপোরিঝিয়া ও পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে হামলা চালানো হয়। কিয়েভের দারনিতস্কি জেলায় নিহত হয়েছেন আরও দুজন। হামলায় বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী।

ইউক্রেনের দাবি, সকাল ১০টা পর্যন্ত ৪৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩৯টি এবং ১৩০টি ড্রোনের মধ্যে ১১৭টি ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। দিনিপ্রোতে পাঁচটি ও ক্রেমেনচুকে চারটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। এসব হামলায় আরও দুজন নিহত ও আটজন আহত হয়েছেন।

সূত্র: কিয়েভ ইন্ডিপেনডেন্ট

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।