বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
সাগরে লঘুচাপের আভাস, টানা বৃষ্টির পূর্বাভাসনেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠককুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিননগর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রতিমন্ত্রীরবাংলাদেশে ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা, সহায়তায় যুক্তরাষ্ট্রএকনেকে অনুমোদন পেল ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পএমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুরসম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে জামায়াত আমিরজেট ফুয়েলের দাম আবারও বাড়াল বিইআরসিদিল্লিতে আবারও পাঁচতলা ভবন ধসবাংলাদেশি দাবি করে কাশ্মীর থেকে ১৫০ জনকে নেয়া হলো পশ্চিমবঙ্গেজাপানে মার্কিন সেনাদের ওপর এক মাসের কারফিউমক্কা প্রতিরক্ষা জোট সক্রিয়, সৌদিতে দ্রুত সামরিক মোতায়েনের সিদ্ধান্তপশ্চিমবঙ্গের নাম বদলের উদ্যোগ, বিধানসভায় বিল আনছে বিজেপিতেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, উদ্ধার ২৩ ভারতীয় নাবিকপুতিনের জন্মদিনে ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১৫অটোক্যাটালাইসিস আবিষ্কারে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানীনয়াদিল্লিতে মোদি ও সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকজয় দিয়ে মেসিকে বিদায় জানাল আর্জেন্টিনাকুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল সংকট, ব্যাহত অভিযানশাহজাদপুরে মামলার বাদীর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানাস্রোতের অজুহাতে ফেরি বন্ধ, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে দুর্ভোগআশুলিয়ায় ৩৪ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‘ভোটাররা নির্বিঘ্নে ভোট দিলে জয়ী হবেন দেলাওয়ার’, জামায়াতের আশাবগুড়ায় শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বাইসাইকেলঝিনাইগাতীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনশাপলা চত্বর মামলায় অভিযোগ গঠন পিছিয়ে ১ নভেম্বর

শাহজাদপুরে মামলার বাদীর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা

শাহজাদপুরে মামলার বাদীর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা
শাহজাদপুরে মামলার বাদীর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৭, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে মামলার বাদী মো. মোজাহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ধারায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে মিস মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।

শাহজাদপুর চৌকি আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন এ আদেশ দেন। মঙ্গলবার (৬ অক্টোবর) আদালত সূত্রে বিষয়টি জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, মোজাহার কায়েমপুর গ্রামের মো. উজ্জল আলী প্রামাণিকের বিরুদ্ধে জমি-সংক্রান্ত একটি নালিশি মামলা করেন। অভিযোগে তিনি দাবি করেন, তাঁর নাম-পরিচয় ব্যবহার করে জাল স্বাক্ষরের মাধ্যমে একটি বিনিময় দলিল তৈরি করা হয়েছে।

পরে আদালত মামলাটির তদন্তভার সিআইডির ওপর দেন। তদন্তে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেয় সিআইডি। তদন্তকালে সাক্ষ্য, হস্তলিপি বিশেষজ্ঞ ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞের মতামতসহ পারিপার্শ্বিক তথ্য পর্যালোচনা করা হয়।

আদালত বলেন, যথাযথ ও আইনগত কারণ ছাড়া কাউকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অসৎভাবে মিথ্যা মামলা দায়ের করলে দণ্ডবিধির ২১১ ধারায় অপরাধ হতে পারে। এ বিষয়ে বাদী মোজাহারকে কারণ দর্শাতে বলা হলেও তিনি নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হয়ে কোনো ব্যাখ্যা দেননি।

পরে একাধিকবার সমন পেয়েও আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে আদালতের আদেশ অমান্য ও বারবার অনুপস্থিত থাকার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।