বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের ছয় সদস্যের প্রতিনিধি দলের বৈঠক চলছে। বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
নেপালের নির্বাচন কমিশনারসহ ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দিয়েছেন।
বৈঠকে বাংলাদেশের আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি দুই দেশের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন পরিচালনা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।