দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৬ অক্টোবর) পৃথক বৈঠক দুটিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের বিষয়গুলো উঠে আসে। অন্যদিকে, কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, মোদির সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হয়েছে।
দীনেশ ত্রিবেদী সোমবার রাতে ঢাকা থেকে দিল্লি যান। বৃহস্পতিবার তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।