বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
সাগরে লঘুচাপের আভাস, টানা বৃষ্টির পূর্বাভাসনেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠককুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিননগর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রতিমন্ত্রীরবাংলাদেশে ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা, সহায়তায় যুক্তরাষ্ট্রএকনেকে অনুমোদন পেল ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পএমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুরসম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে জামায়াত আমিরজেট ফুয়েলের দাম আবারও বাড়াল বিইআরসিদিল্লিতে আবারও পাঁচতলা ভবন ধসবাংলাদেশি দাবি করে কাশ্মীর থেকে ১৫০ জনকে নেয়া হলো পশ্চিমবঙ্গেজাপানে মার্কিন সেনাদের ওপর এক মাসের কারফিউমক্কা প্রতিরক্ষা জোট সক্রিয়, সৌদিতে দ্রুত সামরিক মোতায়েনের সিদ্ধান্তপশ্চিমবঙ্গের নাম বদলের উদ্যোগ, বিধানসভায় বিল আনছে বিজেপিতেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, উদ্ধার ২৩ ভারতীয় নাবিকপুতিনের জন্মদিনে ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১৫অটোক্যাটালাইসিস আবিষ্কারে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানীনয়াদিল্লিতে মোদি ও সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকজয় দিয়ে মেসিকে বিদায় জানাল আর্জেন্টিনাকুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল সংকট, ব্যাহত অভিযানশাহজাদপুরে মামলার বাদীর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানাস্রোতের অজুহাতে ফেরি বন্ধ, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে দুর্ভোগআশুলিয়ায় ৩৪ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‘ভোটাররা নির্বিঘ্নে ভোট দিলে জয়ী হবেন দেলাওয়ার’, জামায়াতের আশাবগুড়ায় শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বাইসাইকেলঝিনাইগাতীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনশাপলা চত্বর মামলায় অভিযোগ গঠন পিছিয়ে ১ নভেম্বর

৪০ দিন পর নেপালে বন্যা-ভূমিধসে তল্লাশি অভিযান বন্ধ

৪০ দিন পর নেপালে বন্যা-ভূমিধসে তল্লাশি অভিযান বন্ধ
৪০ দিন পর নেপালে বন্যা-ভূমিধসে তল্লাশি অভিযান বন্ধ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৬, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন

ভয়াবহ বন্যা ও ভূমিধসের ৪০ দিন পর নেপালে আনুষ্ঠানিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। ২৬ আগস্টের ভয়াবহ দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ৪৫৫ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ৫ হাজার ২৮৫ জন।

সোমবার প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর সভাপতিত্বে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকারী দলগুলোর সুপারিশও বিবেচনায় নেয়া হয়েছে।

সরকার এখন তল্লাশির পরিবর্তে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন ও মানুষের পুনর্বাসনে গুরুত্ব দেবে। তবে পুনর্গঠনকাজের সময় কোনো মরদেহ, নিখোঁজ ব্যক্তির সামগ্রী বা অন্য কোনো প্রমাণ পাওয়া গেলে তা উদ্ধার করা হবে। জরুরি উদ্ধার পরিস্থিতিতে অভিযান চালানোর সুযোগও থাকবে।

২৬ আগস্ট ভোতে কোশি ও ত্রিশূলী নদীর ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, সড়ক, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে নদী ও ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধানে দীর্ঘ ৪০ দিন অভিযান চালানো হলেও হাজারো মানুষের সন্ধান মেলেনি।

নিখোঁজদের মধ্যে ১৮৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন। নেপালের পর্যটন বিভাগের হিসাবে ৩৬ দেশের ৬০৬ জন বিদেশি পর্যটকেরও এখনো সন্ধান মেলেনি।

এখন পুনর্গঠন ও পুনর্বাসনের পাশাপাশি নিখোঁজদের আইনগতভাবে মৃত ঘোষণা করার প্রক্রিয়াও শুরু করার কথা জানিয়েছে নেপাল সরকার। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বীমা ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।