বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
সাগরে লঘুচাপের আভাস, টানা বৃষ্টির পূর্বাভাসনেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠককুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিননগর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রতিমন্ত্রীরবাংলাদেশে ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা, সহায়তায় যুক্তরাষ্ট্রএকনেকে অনুমোদন পেল ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পএমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুরসম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে জামায়াত আমিরজেট ফুয়েলের দাম আবারও বাড়াল বিইআরসিদিল্লিতে আবারও পাঁচতলা ভবন ধসবাংলাদেশি দাবি করে কাশ্মীর থেকে ১৫০ জনকে নেয়া হলো পশ্চিমবঙ্গেজাপানে মার্কিন সেনাদের ওপর এক মাসের কারফিউমক্কা প্রতিরক্ষা জোট সক্রিয়, সৌদিতে দ্রুত সামরিক মোতায়েনের সিদ্ধান্তপশ্চিমবঙ্গের নাম বদলের উদ্যোগ, বিধানসভায় বিল আনছে বিজেপিতেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, উদ্ধার ২৩ ভারতীয় নাবিকপুতিনের জন্মদিনে ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১৫অটোক্যাটালাইসিস আবিষ্কারে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানীনয়াদিল্লিতে মোদি ও সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকজয় দিয়ে মেসিকে বিদায় জানাল আর্জেন্টিনাকুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল সংকট, ব্যাহত অভিযানশাহজাদপুরে মামলার বাদীর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানাস্রোতের অজুহাতে ফেরি বন্ধ, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে দুর্ভোগআশুলিয়ায় ৩৪ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‘ভোটাররা নির্বিঘ্নে ভোট দিলে জয়ী হবেন দেলাওয়ার’, জামায়াতের আশাবগুড়ায় শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বাইসাইকেলঝিনাইগাতীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনশাপলা চত্বর মামলায় অভিযোগ গঠন পিছিয়ে ১ নভেম্বর

জয়পুরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি

জয়পুরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি
জয়পুরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৬, ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ন

জয়পুরহাটের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে তিন যুবককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে ফেরত পাঠিয়েছে বিজিবি।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার ২৭৬ নম্বর মূল পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফের মাধ্যমে সীমান্তে আসা তিন যুবক প্রায় দুই কিলোমিটার ভেতরে পাঁচবিবি উপজেলার কড়িয়া বাজার এলাকায় চলে যান।

ভেজা কাপড় পরা অবস্থায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় স্থানীয়রা তাদের আটক করে বিজিবিকে খবর দেন। পরে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের সদস্যরা গিয়ে তাদের হেফাজতে নেন।

পরে বিজিবি তিন যুবককে সীমান্তে নিয়ে গিয়ে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়। এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেয় বিজিবি ও স্থানীয়রা।

ঘটনার পর বেলা ১১টার দিকে বিএসএফের ১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবির কড়িয়া ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক হয়। প্রায় এক ঘণ্টার বৈঠকে বিষয়টির চূড়ান্ত সমাধান হয়নি। এ নিয়ে আরও একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ তিন যুবক ভারতের সীমান্তের ভেতরে রয়েছেন বলে জানা গেছে। সীমান্তে বিজিবির নজরদারি জোরদার রয়েছে।

জয়পুরহাট জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।