আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হতে পারে। সম্ভাব্য সূচি অনুযায়ী, শেষ ধাপের ভোট হবে ২০২৭ সালের ২৭ মে। তবে নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ৭২৭টি, তৃতীয় ধাপে ২ মে ৭৯০টি এবং চতুর্থ ধাপে ১৩ মে ৯৫১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। পঞ্চম ও শেষ ধাপে বাকি ইউনিয়ন পরিষদগুলোতে ২৭ মে ভোট হতে পারে।
এদিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়েছে। এতে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত সময়সূচি জানা যেতে পারে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।